April 7, 2026, 12:13 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি ; ভোক্তা-অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চুয়াডাঙ্গা সদরে নকল সার বিক্রির অভিযোগে মেসার্স কামরুল ট্রেডার্স নামে এক ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানে নেতৃত্ব দেন।

অভিযান শেষে তিনি জানান, বাজারে সার, কীটনাশক ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকান তদারকি করা হয়। বিশেষ করে বিক্রেতারা মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করছে কিনা, তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

এসময় নকল সার বিক্রির প্রমাণ পাওয়ায় কামরুল ট্রেডার্সের মালিক কামরুল হাসানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম সহযোগিতার করে।

এর আগেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নকল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে একাধিকবার কামরুল ট্রেডার্সকে জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page