March 5, 2026, 11:18 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় নির্ধারিত সময়ের আগে মাইকিং করায়  বিএনপি কর্মীকে জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চুয়াডাঙ্গা-১ আসনে নির্ধারিত সময়ের আগে মাইকিং করায় ধানের শীষ প্রতীকের এক বিএনপি  কর্মীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের পিটিআই মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত হাসান আলী (২৩) ওই ইউনিয়নের খেজুরতলা গ্রামের হাতেম আলীর ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানোর অনুমতি রয়েছে। তবে হাসান আলী নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে প্রচারণা শুরু করায় তা বিধিমালা লঙ্ঘনের শামিল হিসেবে গণ্য হয়। নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫-এর ১৭ (২) ধারা ভঙ্গের দায়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল নাঈম বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ রক্ষায় আমরা বদ্ধপরিকর। নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানো আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। জনস্বার্থে এবং নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page