October 7, 2026, 8:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা ; হাসপাতালে রোগীদের ভিড়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মাঘের শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা জেলার মানুষ। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলায় আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এতে মানুষের জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। কুয়াশার সঙ্গে শীতল বাতাস যোগ হওয়ায় অনুভূত হচ্ছে কনকনে শরীর কাঁপানো শীত।

ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। তারপরও জীবিকার তাগিদে শ্রমজীবীরা কুয়াশা ও শীতকে উপেক্ষা করে কাজে যাচ্ছেন। অনেকই কাজ পাচ্ছেন, আবার অনেকে কাজ না পেয়ে বাড়ি ফিরছেন। বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ। তবে আকাশ পরিস্কার থাকায় বেলা বাড়ার সাথে সাথে সূর্যে  দেখা মিলেছে। এ কারণে দিনের বেলায় মানুষের মাঝে স্বস্তি রয়েছে। তারপর বিকাল হতে হাঁড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ। এতে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিদিন সদর হাসপাতালে শিশু, ডায়রিয়া ওয়ার্ড মিলিয়ে শতাধিক রোগী ভর্তি হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জুনিয়র শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, বর্তমানে রোটা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। এই কারণে শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ১০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ২৬৪ জন। এর মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি। তবে মেডিসিন ও সার্জারি ওয়ার্ডে রোগী স্বাভাবিক রয়েছে।

জেলা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল ইসলাম বলেন, মৃদু শৈত্যপ্রবাহ আরো দুই একদিন অব্যাহত থাকতে পারে।

 

 



Our Like Page