August 20, 2026, 10:19 pm
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় ৬ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চুয়াডাঙ্গা জেলায় ৬ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক  মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও  জাতীয় মহিলা সংস্থা তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক বাস্তবায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে প্রকল্পের সার্বিক সহযোগিতায়  এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, নারী উদ্যোক্তারা চমৎকার করে তাদের স্টলগুলো সাজিয়েছেন। তিনি মেলায় আসার জন্য সকলকে আহ্বান জানান। মেলায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মেলায় ৩৭ টি স্টল স্থান পেয়েছে। স্টলের মধ্যে নারী উদ্যোক্তাদের  তৈরি বিভিন্ন ধরনের পিঠা, পুলি, পায়েস, ফ্যাশন হাউজ, পুথির তৈরি সামগ্রী, হ্যান্ডি ক্রাফট। স্টলগুলো  সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। মেলায়  বিশেষ আকর্ষন রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  আহতদের ছবি সংবলিত একটি স্টল। আগামী ১০ ফেব্রুয়ারি মেলা শেষ হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page