October 7, 2026, 8:24 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গা জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ ; আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রী সেলসিয়াস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে আবারো বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের  সীমান্তবর্তী এই জেলায় গত দুই দিন ধরে তীব্র শীতে যবুথবু হয়ে পড়েছে ১৩ লাখ মানুষ। এই শীতে চুয়াডাঙ্গায় পঞ্চমবারের মতো শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

কুয়াশা না থাকলেও ফুরফুরে বাতাসেই বিপর্যস্ত অনেকে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন ছিন্নমূল মানুষেরা। দিনমজুররা শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হচ্ছেন। গত দুই দিনে রাস্তাঘাটেও লোকজনের আনাগোনা সীমিত হয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, আজ শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। আজ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বহে যাচ্ছে । জানুয়ারি মাসেই চুয়াডাঙ্গায় ৪ দিন মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়।

আবহাওয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী, এ জেলায় ৯ জানুয়ারি ৯ দশমিক ৪ ডিগ্রি, ১০ জানুয়ারি ৮ দশমিক ৫ ডিগ্রি, ২০ জানুয়ারি ৯ দশমিক ৬ ডিগ্রি ও ২৬ জানুয়ারি ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা রেলস্টেশনের প্লাটফর্মে হাঁটতে আসা, আবু বক্কর ও মজিবর বলেন, কয়েকদিন ঠান্ডা একেবারে কমে গিয়েছিল। দিনের বেলায় ফ্যান চালাতে হতো।  হঠাৎ দুই দিন থেকে শীতের তীব্রতা অনেক বেড়েছে। হাত-পায়ে কাঁপুনি ধরে যাচ্ছে । তবে  দিনের বেলায় রোদের তাপে শীত কম অনুভূত হলেও বিকেল থেকে তীব্রতা বাড়ছে ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল ইসলাম বাসসকে জানান, আজ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আগমী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করতে পারে।



Our Like Page