October 12, 2026, 6:46 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ দু’জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজধানী ঢাকা থেকে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারত পাচারের পথে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন এক কেজি ১৬৪ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটকরা হলেন- চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।

বিজিবি জানায়, আটকরা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। এই খবরের ভিত্তিতে মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় তাদের তল্লাশি চালায় বিজিবি। এসময় তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বারগুলো পাওয়া যায়। উদ্ধার হওয় এসব স্বর্ণের বার ঢাকার তাঁতীবাজারের চোরাকারবারিদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে চৌগাছা সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছিল আটককৃতরা।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ জানান, উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন এক কেজি ১৬৪ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page