March 2, 2026, 8:06 pm
শিরোনামঃ
ঢাকায় নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতকে ডেপুটি স্পিকার অফার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে : ভারতীয় হাইকমিশনার বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র সিরাজগঞ্জে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক আটক রাজশাহীতে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত নিহত ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে আগুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সম্ভাব্য উত্তরসূরিরা নিহত: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে নাকচ করেছে ইরান
এইমাত্রপাওয়াঃ

ছাত্রদের ওপর প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ছাত্রদের ওপর লিথাল উইপন(প্রাণঘাতি অস্ত্র) ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সড়ক বন্ধ করে আন্দোলন করার চেয়ে একটি নির্দিষ্ট জায়গায় আন্দোলন করা ভালো। তার প্রশ্ন, সব কিছুর জন্য কেনো আন্দোলন করতে হবে?

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওড়ের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

সরকার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী জানিয়ে তিনি আরও বলেন, ‘বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সমস্যা নিরসন করতে পারে। ছাত্রদের প্রতিনিধিরাও নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সংকট নিরসনে ভূমিকা রাখতে পারে। ছাত্ররা যেন রাস্তায় না নামে সেটা অনুরোধ করছি। ছাত্রদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা যাবে না।’

বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাওড়ের বাঁধ ভেঙে যেন ফসলের কোন ক্ষতি না হয় সেটা দেখতে এসেছি। হাওড়ের পরিবেশ প্রকৃতি রক্ষা করে পর্যটন শিল্পের বিকাশ করতে হবে। হাওড়ের পানি না কমলে বাঁধের কাজ শুরু করা যাবে না। প্রকল্প বাস্তবায়ন নীতিমালা তো প্রকৃতি মেনে চলে না। এখনও হাওড়ে অনেক পানি রয়েছে। তাই দ্রুত বাঁধের কাজ শুরু করা যাচ্ছে না।

এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দুই উপদেষ্টা মাটিয়ান ও টাংগুয়ার হাওড়ের বাঁধ পরিদর্শন করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page