October 28, 2026, 6:58 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

ছাত্রলীগকে দেশমাতৃকার সেবায় নিয়োজিত হতে হবে : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশমাতৃকার সেবায় নিয়োজিত হতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (২৪ আগস্ট) বেলা ১১টায় নওগাঁয় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় এ আহ্বান জানান মন্ত্রী।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ১ সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ সফল করতে জেলা ছাত্রলীগ এ সভার আয়োজন করে।

এসময় খাদ্যমন্ত্রী আরও বলেন, ছাত্রলীগ শিক্ষার অধিকার রক্ষার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক স্বার্থ সুরক্ষায় অনবদ্য ভূমিকা পালন করে আসছে।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, আত্রাই-রাণীনগরের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় জেলার ১১টি উপজেলা, বিভিন্ন পৌর, কলেজ শাখা ছাত্রলীগের নেতারা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page