April 8, 2026, 8:04 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ছাত্রসংসদের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না : বিএনপি মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ছাত্রসংসদ নির্বাচনের ফলাফলের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদে শিবিরের বিজয় তাদের জনপ্রিয়তার কারণে। তবে ছাত্রসংসদগুলোর নির্বাচনী ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে তেমন কাজ করতে পারেনি। ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদগুলোর নিবার্চনে ছাত্রদল ভালো ফল করেনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের হত্যা করা হচ্ছে। কিন্তু সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আমরা আশা করব, সরকার দায়িত্বশীলতার সাথে এ বিষয়গুলোতে নজর দেবে।

উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও বলেন, তারেক রহমানের এবারের ঠাকুরগাঁও আগমন ব্যক্তিগত সফর। বহুদিন পর তিনি নিজের দেশে ফিরেছেন। তাই তিনি দিনাজপুরে তার নানির কবর জিয়ারত এবং ঠাকুরগাঁওয়ে জুলাই শহিদদের কবর জিয়ারত করবেন। এরপর সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলের অন্য নেতাকর্মী ও আত্মীয়-স্বজনরা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page