October 17, 2026, 3:17 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ছাত্র বিক্ষোভের মুখে পাকিস্তানের লাহোরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাকিস্তানের জনবহুল প্রদেশ লাহোরে শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভের মুখে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এএফপি জানিয়েছে, লাহোর প্রদেশের একটি কলেজ ক্যাম্পাসে একজন শিক্ষার্থীকে ধর্ষণের খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ প্রদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার থেকে বন্ধ ঘোষণা করে।

পুলিশ, কলেজ এবং প্রাদেশিক সরকার বলেছে, এই ঘটনায় কোন ভূক্তভোগি অভিযোগ করেনি এবং সরকার এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূল তথ্য প্রকাশের জন্য দায়ি করছে।

বিক্ষোভ লাহোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজধানী ইসলামাবাদের পাশ্ববর্তী রাওয়ালপিন্ডি শহরেও ছড়িয়ে পড়ে। এদিকে শিক্ষার্থীরা দাবি করছে, কর্তৃপক্ষ বিষয়টি গোপন রাখার চেষ্টা করছে।

পাঞ্জাবের শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয় কথিত ধর্ষণ বা প্রতিবাদ-বিক্ষোভের উল্লেখ না করে বৃহস্পতিবার দিনের শেষে তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

পাকিস্তানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনার ফলে পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের প্লে-গ্রুপ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর প্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীদের পাশাপাশি ২৬ মিলিয়ন শিশু ক্ষতিগ্রস্ত হবে।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page