October 1, 2026, 2:46 pm
শিরোনামঃ
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ; অভিযানকে ‘নরকে ব্যয়বহুল অভিযান’ বললেন ট্রাম্প পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ছুরিকাঘাতে নিহত পুলিশ সদস্যের পরিবারের পাশে ডিএমপি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামান তালুকদারের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে বুধবার (৫ জুলাই) সকালে তিনি এ অনুদান প্রদান করেন।

ডিএমপি থেকে জানানো হয়, নিহত মনিরুজ্জামানের স্ত্রী দুই সন্তান নিয়ে আজ সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। মনিরুজ্জামানের অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।  এ সময় কমিশনার তার পরিবারের হাতে ২ লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেন।

ডিএমপি কমিশনার নিহত মনিরুজ্জামানের পরিবারকে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আর্থিক অনুদান প্রদানের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান বিপিএম (বার) সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মনিরুজ্জামান গত ১ জুলাই ভোর রাতে ফার্মগেটের আল রাজি হাসপাতালের সামনে ছিনতাইকারীর ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page