October 14, 2026, 10:02 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

জঙ্গলের আইনে পাকিস্তান পরিচালিত হচ্ছে : ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। দলটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান গোহর আলী খান নবনিযুক্ত ফিল্ড মার্শালকে অভিনন্দন জানালেও পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। খবর ডনের।
প্রতিবেদনে বলা হয়েছে, আদিয়ালা কারাগারের আদালতকক্ষে গত বুধবার আইনজীবী, পরিবারের সদস্য ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান এই পদোন্নতির সমালোচনা করেন বলে তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করা এক বার্তায় দাবি করা হয়েছে। তবে এই টুইটটি বৃহস্পতিবার সকালে পোস্ট করা হয়।

ইমরান খান সেদিন তার বোন এবং আইনজীবী সালমান সাফদার ও উসমান গিলের সঙ্গেও জেলে দেখা করেন।

ইমরান খানের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তার প্রবেশাধিকার নেই। অন্য কেউ তার হয়ে পোস্ট করে থাকেন, তবে পিটিআই কখনও সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি।

পিটিআই প্রতিষ্ঠাতা বলেন, ‘জঙ্গলের আইন অনুযায়ী পাকিস্তান পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শালের পরিবর্তে রাজা ঘোষণা করলেই ভালো হতো।’

তিনি বিদ্রুপ করে বলেন, ‘জঙ্গলের আইনে একমাত্র একজনই রাজা হতে পারে।’

 

ডন বলছে, সাবেক প্রধানমন্ত্রীর এমন কড়া অবস্থান তার দলের অন্যান্য নেতাদের অবস্থানের সঙ্গে বিরোধপূর্ণ, বিশেষ করে গোহর আলী খান- যিনি বৃহস্পতিবার কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে ব্যারিস্টার গোহর একটি স্থানীয় নিউজ চ্যানেলকে বলেন, ‘আল্লাহ সেনাপ্রধান আসিম মুনিরকে সম্মান দিয়েছেন এবং তার সঙ্গে দায়িত্বও এসেছে। আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, দেশের পরিস্থিতি উন্নয়নের জন্য কাজ করুন।’

ডন তাকে উদ্ধৃত করে জানায়, ‘এই বিষয়ে পিটিআই’র পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি আসবে। আমি বলছি, সেনাপ্রধান নতুন ফিল্ড মার্শাল খেতাব পেয়েছেন। আমরা অভিনন্দন জানিয়েছি, তবে এই নতুন সম্মানের সঙ্গে তার ওপর আরও বেশি দায়িত্ব বর্তায়—তিনি যেন পরিস্থিতি আরও উন্নত করার জন্য তার ভূমিকা পালন করেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের সেনাবাহিনীর সঙ্গে কোনো বিরোধ নেই। খান সাহেব গতকাল বলেছেন, আমরা আমাদের সশস্ত্র বাহিনীর সঙ্গে আছি এবং যারা সেনাবাহিনীর সঙ্গে জড়িত, তারা যেন বিতর্কের ঊর্ধ্বে থাকেন।’

আসিম মুনির
পাকিস্তান সরকার সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে পাকিস্তানের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছে

তবে পিটিআই নেত্রী এবং ইমরান খানের বোন আলিমা খান মিডিয়ার সঙ্গে আলাপকালে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান গোহর আলী খানের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ‘গোহর ব্যক্তিগতভাবে সেনাপ্রধানকে অভিনন্দন জানিয়েছেন। এটি তার নিজস্ব মতামত, দলীয় মত নয়।’

সেনাবাহিনীর সর্বোচ্চ র‌্যাঙ্ক ‘ফিল্ড মার্শাল’ হলেন পাকিস্তানের সেনাপ্রধানসেনাবাহিনীর সর্বোচ্চ র‌্যাঙ্ক ‘ফিল্ড মার্শাল’ হলেন পাকিস্তানের সেনাপ্রধান
আলিমা খান আরও বলেন, ‘আমরা গতকাল পিটিআই প্রতিষ্ঠাতার পক্ষ থেকে বক্তব্য দিয়েছি। তিনি স্পষ্ট বলেছেন, ‘এখানে জঙ্গলের আইন চলছে, সেনাপ্রধান নিজেকে রাজা ঘোষণা করলেই ভালো হতো।’

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page