October 1, 2026, 1:41 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

জঙ্গিরা আগের মতো সংগঠিত নয় তবে বসেও নেই : এটিইউ প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগের মতো সংগঠিত না হলেও জঙ্গিরা বসে নেই বলে জানিয়েছেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি রুহুল আমিন। বলেন, ‘তারা বসে নেই, অনলাইনে সক্রিয়। সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করে নতুন কর্মী-সমর্থক সংগ্রহে ভয়াবহ ভাবে সক্রিয়।’

‘উগ্রবাদী, জঙ্গিবাদ ও সহিংসতা চরমপন্থা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজের মাল্টিপারপাস হলে দিনব্যাপী কর্মশালাটির আয়োজন করে এটিইউ।

এটিইউ প্রধান রুহুল আমিন বলেন, ‘আমরা দেখছি, জঙ্গিরা হয়ত ততটা সংঘটিত নন। তবে তারা বসেও নেই। জঙ্গিবাদের ক্ষেত্রে তৃপ্তি হওয়ার কিছু নেই। তারা অনলাইনে ভয়াবহ ভাবে সক্রিয় থেকে নতুন কর্মী-সমর্থক সংগ্রহ করছে। এটিইউর অনলাইন পেট্রোলিংয়ে আমরা অহরহ এসব দেখছি।’

এটিইউ প্রধান তথ্য দেন, এখন পর্যন্ত দেড়শতাধিক অভিযান পরিচালনা করে এটিইউ আড়াইশর বেশি জঙ্গি গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার এসব জঙ্গিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অত্যন্ত ভয়ঙ্কর।

‘আপাতত শান্তিতে আছি বলে, জঙ্গিদের কার্যক্রম শেষ হয়ে গেছে বলে, আপাতত আত্মতুষ্টি নেই। একজন তরুণ বিপদ না বুঝে যেভাবে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছে এর বিপদও ভয়াবহ। এসব নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার সুযোগ আছে গণমাধ্যমের’ যোগ করেন অতিরিক্ত আইজিপি রুহুল আমিন।

এটিইউয়ের ডিআইজি (অপারেশন) মনিরুজ্জামানের স্বাগত বক্তব্য দিয়ে শুরু হওয়া কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শবনাম আজিম।

এটিইউয়ের ডিআইজি (প্রশাসন) মফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (ভারপ্রাপ্ত) ড. এ এফ এম মাসুম রব্বানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এটিইউয়ের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ওয়াহিদা পারভীন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page