September 7, 2026, 11:05 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ঈর্ষণীয় সাফল্য রয়েছে : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে আমরা সকলে একসাথে কাজ করে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সক্ষম হয়েছি। জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ঈর্ষণীয় সাফল্য রয়েছে।
আইজিপি আজ শুক্রবার সুনামগঞ্জে শহর পুলিশ ফাঁড়ির নবনির্মিত চারতলা ডরমেটরি ভবন ও প্যাথলজিক্যাল ল্যাব উদ্বোধন এবং পুলিশ অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন পেশাদারিত্বের সাথে জনগণকে নিরাপত্তা দিয়ে আসছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নির্বাচনী দায়িত্বও যথাযথভাবে নিষ্ঠার সাথে পালন করছে।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের জনবল, ইকুইপমেন্ট, লজিস্টিকস ও প্রশিক্ষণ রয়েছে। আমরা নির্বাচনী দায়িত্বপালনসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম।
তিনি বলেন, পুলিশ জনগণকে সেবা দিয়ে গর্ববোধ করে। পুলিশ জনগণকে আরও সেবা দিতে ও জনগণের কল্যাণে কাজ করতে চায়।
এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহ এবং অন্যান্য কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page