September 30, 2026, 2:33 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে হবে : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

তিনি পুলিশের সম্মান ও মর্যাদা বজায় রেখে অন্যান্য সার্ভিস ও বাহিনীর সাথে সুসম্পর্ক বজায় রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

আইজিপি বৃহস্পতিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সের শেষ দিনে সভাপতির বক্তৃতায় এসব নির্দেশনা দেন।

কনফারেন্সে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্তি আইজিপি মো. মনিরুল ইসলামসহ অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও বিভিন্ন জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, এপিবিএন’র অতিরিক্ত আইজিপি ড. হাসান উল হায়দার, সিআইডির অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, পিবিআই’র অতিরিক্ত আইজিপি বনজকুমার মজুমদার নিজ নিজ দপ্তর এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ল্যান্ড এ্যান্ড এস্টেট, ফাইনান্স, অডিট অ্যান্ড ইন্সপেকশন, এডমিন ও লজিস্টিকস শাখার সংশ্লিষ্ট ডিআইজিরা স্ব স্ব শাখার কার্যক্রম তুলে ধরে বক্তৃতা করেন।

আইজিপি বলেন, ‘আগামীতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নানা চ্যালেঞ্জ আসতে পারে। আইনশৃঙ্খলার যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করার যেকোন ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

পুলিশ প্রধান বলেন, নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে পুলিশ দায়িত্ব পালন করবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যা যা করা প্রয়োজন পুলিশ তাই করবে।
তিনি বলেন, আইশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চক্রান্ত নস্যাৎ করে দিতে পুলিশের প্রস্তুতি রয়েছে।

আইজিপি বলেন, গুজব ছড়িয়ে কেউ যেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি গুজব রোধে সাইবার মনিটরিং বাড়াতে হবে।

কোন পুলিশ সদস্যের বিচ্যুত আচরণের দায় পুলিশ বাহিনী বহন করবে না উল্লেখ করে তিনি বলেন, ‘কোন পুলিশ সদস্যদের দুর্নীতি, মাদকের সাথে সংশ্লিষ্টতা এবং নৈতিক স্খলনের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।’ সূত্র: বাসস

 

আজকের বাংলা তারিখ



Our Like Page