October 7, 2026, 2:46 am
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

জনগণের সমর্থন থাকলে বিদেশি শক্তি ক্ষমতাচ্যুত করতে পারবে না : কৃষিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিদেশিদের সমর্থনের কোনো দরকার আমাদের নেই। আমরা চাই জনগণের সমর্থন। জনগণ এই দেশের মালিক। জনগণের সমর্থন যদি থাকে বিদেশি শক্তি আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। আমরা বিদেশি সাহায্য চাই না। আমরা চাই জনগণের সমর্থন।

শনিবার (২৪ জুন) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক ফেডারেশনের আত্মপ্রকাশ ও উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, পদ্মা সেতু, ফোর লেন সড়ক, পোর্ট, খাদ্য উৎপাদন বৃদ্ধি, গ্রামের উন্নয়ন, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, শিল্পকারখানা, আজকে গ্রামে গ্রামে ইন্টারনেট, আইসিটি, কম্পিউটার- সার্বিক যে উন্নয়ন করেছি সেই উন্নয়ন দৃশ্যমান। উন্নয়নের কারণে জনগণ আমাদের সঙ্গে রয়েছে। জনগণ নির্ধারণ করবে আমাদের প্রতি তাদের সমর্থন আছে কিনা। সেটা নির্বাচনে প্রমাণিত হবে।

তিনি আরও বলেন, যারা নির্বাচন বয়কট করতে চান, ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতায় ছিলেন, অনেক অন্যায় করেছেন। এদেশে গণতন্ত্র ছিল বিপন্ন। জঙ্গিদের তোষণ করেছেন।

শিক্ষকদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করা। শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে হবে। সত্য প্রতিষ্ঠা করতে আমাদেরকে সহযোগিতা করতে হবে। শিক্ষকদেরকে সম্মিলিতভাবে এই কাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইয়াকুব আলী, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, শিক্ষক ফেডারেশনের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল কুমার দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



Our Like Page