October 10, 2026, 7:28 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

জমজমাট হয়ে উঠছে বাংলাদেশের ঈদ বাজার; দাম বৃদ্ধির অভিযোগ ক্রেতাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদের বাকি আর মাত্র ক দিন। তাই বাংলাদেশের বিভিন্ন মার্কেট ও ফুটপাতে জমে উঠছে ঈদের কেনাকাটা। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দেখা গেছে ক্রেতাদের আনাগোনা। বিপণিগুলোতে বাড়ছে ভিড়। তৈরি পোশাক কেনার পাশাপাশি নতুন পোশাক বানাতে আগেভাগেই পছন্দের কাপড় কিনছেন তরুণ-তরুণীরা।

সরেজমিনে রাজধানীর, মৌচাক মার্কেট, এলিফ্যান্ট রোড, গাউছিয়া, চাঁদনী চক, নিউমার্কেট, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স মার্কেটসহ রাজধানীর বিভিন্ন শপিংমলে ক্রেতাদের ভিড় দেখা গেছে। এ ছাড়া দোকানগুলোতে ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন রং ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। পছন্দ ও দরদামে মিলে গেলেই কিনে নিচ্ছেন ক্রেতারা।

বিক্রেতারা জানিয়েছেন, ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। তবে দেশে নিত্যপণ্যসহ সবকিছুর দাম বৃদ্ধির ফলে ক্রেতারা ঈদ বাজারে এসে একটু চিন্তা-ভাবনা করেই কেনাকাটা করছেন। তবে ঈদের আগ মুহূর্তে কেনাবেচা আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।

এদিকে ক্রেতারা বলছেন, ঈদের আর বেশি দিন বাকি নেই। এখন থেকেই মার্কেটে পোশাকসহ সব কিছুর দাম বেড়ে গেছে। ঈদ সামনে এলে আরও দাম বাড়তে পারে এমন আশঙ্কা থেকে অনেকেই আগেভাগে ঈদের কেনাকাটা সেরে ফেলছেন। এ ছাড়াও ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বঙ্গবাজার আগুনে পুড়ে যাওয়ায় ঢাকার অন্যান্য মার্কেটে মানুষের ঢল নেমেছে। এমনকি ঈদকে কেন্দ্র করে ঈদ বাজারে প্রতিদিন বাহারি ডিজাইনের পোশাক আসছে। ইতোমধ্যে বাজারে এসেছে দেশি-বিদেশি নতুন নতুন পোশাক।

বিক্রেতারা বলেন, সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকে। এ বছর পাঞ্জাবি ভালোই বিক্রি হচ্ছে। আসা করছি ঈদ ঘনিয়ে আসলে বিক্রি আরও বাড়বে। নিউমার্কেট এলাকায় পছন্দের কাপড় কিনতে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে। কিনে নিচ্ছেন পছন্দের কাপড়টি। এর মধ্যে বঙ্গবাজার পুড়ে যাওয়ার কারণে নিউ মার্কেটে মানুষের ঢল নেমেছে। ঈদ কেনাকাটায় বেচাকেনা বেড়েছে বলেও জানালেন বিক্রয়কর্মীরা।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page