February 19, 2026, 10:33 am
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১ খুলনায় ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুরস্কৃত হলেন ১১ জন পুলিশ সদস্য
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আজ সকালে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা র্শীষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয় ।
জেলার গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস ”গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” র্শীষক ওই মতবিনিময় সভার আয়োজন করে। রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ প্রধান তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। প্রধান আলোচক হিসেবে গুজব ছড়ানো প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুক্তিযুদ্ধের গবেষক আমিনুল হক বাবুল। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। সাংবাদিকদের মধ্যে থেকে আলোচনায় অংশগ্রহণ করেন জয়পুরহাট প্রেসক্লাবের সহ সভাপতি শাহাদুল ইসলাম সাজু,  যুগান্তর প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠু, যনুনা টিভির আব্দুল আলীম প্রমূখ। মতবিনিময় সভায় গুজব প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, গুজব ছড়ানো  একটি দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার পাশাপাশি সমাজের শান্তি শৃংখলাকে ব্যাহত করে ।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page