September 27, 2026, 7:32 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

জর্দান-ইসরাইল সীমান্তে এক ট্রাক চালকের গুলিতে ৩ ইহুদিবাদী সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  একজন ট্রাক চালক জর্দান-ইসরাইল সীমান্তের আল-কারামাহ ক্রসিংয়ে প্রবেশ করে ৩ জন ইহুদিবাদী সৈন্যকে হত্যা করে। ক্রসিংয়ের নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে ট্রাক চালক গুলি ছুঁড়লে ওই ৩ নিরাপত্তারক্ষী নিহত হয়।

পার্সটুডে আরও জানিয়েছে, আল-কারামাহ ক্রসিং অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে জর্দানের ওই ট্রাক চালকও নিহত হন। ইসরাইলের হিব্রু-ভাষার মিডিয়াও জানিয়েছে নিহত ৩ জন ইহুদিবাদী ইসরাইলের সীমান্ত ক্রসিং বিভাগের নিরাপত্তা কর্মকর্তাছিল।

ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইহুদিবাদ বিরোধী ওই অভিযানের পর ইসরাইলি সেনাবাহিনী সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে।

ইহুদিবাদী সেনাবাহিনী আল-কারমাহ ক্রসিংয়ে জর্দানের বেশ কয়েকজন ট্রাক চালককেও আটক করেছে বলে জানানো হয়েছে। ফিলিস্তিন পিপলস ফ্রন্ট আল-কারামাহ ক্রসিং অভিযানকে দখলদার ইসরাইলের জন্য একটি বেদনাদায়ক চপেটাঘাত বলে মন্তব্য করেছে।

আল-মায়াদিন টিভি চ্যানেল আরও জানায়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী পিপলস ফ্রন্ট এ প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের অপরাধের বিরুদ্ধে জর্দানের এক যুবকের পক্ষ থেকে ওই অভিযান ছিল একটি শক্তিশালী এবং জ্বলন্ত বার্তা।

আজকের বাংলা তারিখ



Our Like Page