February 24, 2026, 6:53 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী আগামী প্রজন্মের জন্য কাজ করে একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে চাই : কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত বান্দরবানে মিয়ানমারের মুদ্রাসহ ৩ আরাকান আর্মির সদস্য আটক টাঙ্গাইলে ঘোড়া জবাই করার অভিযোগে ৪ জন আটক এপস্টেইন ফাইলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নাম পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি দিলো আফগানিস্তান
এইমাত্রপাওয়াঃ

জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইল-অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের আল-আরুব শরণার্থী শিবিরে বুকে ও পিঠে গুলি করে একজন ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইহুদিবাদী সেনারা।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, শনিবার দখলদার সেনারা ওই শরণার্থী শিবিরে অভিযান চালাতে  গেলে সেখানকার কিশোর ও তরুণ ফিলিস্তিনিরা ইসরাইলি সেনাদের বাধা দেয়ার চেষ্টা করে।

এ সময় ইহুদিবাদী সেনারা ১৬ বছর বয়সি মিলাদ আর-রাই’কে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুরুতর আহত মিলাদকে হাসপাতালে নেয়ার ঘণ্টাখানেক পর প্রাণবন্ত এই ফিলিস্তিনি কিশোর মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, মিলাদের বুক ও পিঠে গুলি করেছে ইসরাইলি সেনারা।

আল-আরুব শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরাইলি সেনারা বিষাক্ত টিয়ার গ্যাস নিক্ষেপ করে যার কারণে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।

বিগত মাসগুলোতে ইহুদিবাদী সেনারা প্রায় প্রতিদিনই পশ্চিম তীরের কোনো না কোনো শহরে হানা দিচ্ছে। তারা কথিত ‘ওয়ান্টেড’ ফিলিস্তিনিদের ধরতে এসব অভিযান চালাচ্ছে এবং অভিযানেরৃ সময় ফিলিস্তিনিদের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হচ্ছে।

চলতি বছর পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের পাশবিক হামলায় ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে পশ্চিম তীরের বিভিন্ন শহরে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page