October 16, 2026, 11:07 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিপূরণের দাবিতে বরিশালে যুব কাউন্সিলের সড়ক অবরোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ক্ষতিগ্রস্ততার মাত্রা বিবেচনায় উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে নগরীর সদররোডে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় এলায়েন্স ফর ইয়ূথ এন্ড ডেভেলপমেন্ট এওয়াইডির আয়োজনে ও উন্নয়ন সংস্থা আভাসের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

পৃথিবীর প্রায় ১৫০টি দেশের সঙ্গে সংহতি জানিয়ে জাতীয় যুব কাউন্সিলের বরিশাল বিভাগীয় প্রতিনিধি ক্লাইমেট স্ট্রাইক কমিটির আহবায়ক কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে অবরোধ কর্মসূচিতে অংশগ্রহন করে বক্তব্য দেন  বীরপ্রতীক কেএসএ মহিউদ্দিন মানিক, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, উন্নয়ন সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দিন তালুকদার, বরিশাল বিভাগীয় (বাপা) সমন্বয়ক রফিকুল আলম, বরিশাল ট্রেড ইউনিয়নের নেতা অ্যাডভোকেট একে আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, উন্নত দেশসমূহের বিলাশী জীবনের দায় আমাদের নিতে হচ্ছে। কারন পৃথিবী একটাই, আমরা সবাই মানুষ একি আলো বাতাসে লালিত হই তাই এ বায়ুকে যারা দূষিত করে তাদেরকেই দায় নিতে হবে।

বক্তারা আরও বলেন, জলবায়ুর প্রতিনিয়ত দুষণের ফলে কতোটা ভয়াবহ রূপ ধারণ করেছে তা ইতোমধ্যে দৃশ্যমান। অদূর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে পৃথিবী হতে পারে জীবনের অস্তিত্ব শুন্য।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page