October 16, 2026, 10:09 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় আস্থা সৃষ্টি করতে হবে :পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রতিশ্রুত অর্থায়নের মাধ্যমে বিশ্বে আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, জলবায়ু কর্মকান্ডের জন্য ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে উন্নত বিশ্ব প্রয়োজনীয় অর্থায়ন না করায় এক ধরনের আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিল্পোন্নত ধনী দেশগুলোকে এগিয়ে আসতে হবে।
গতকাল মঙ্গলবার চীনের উহানে দুই দিনব্যাপী অনুষ্ঠিত ‘৮ম মিনিস্টিরিয়াল অন ক্লাইমেট এ্যাকশন’ শীর্ষক সম্মেলনের ২য় দিনের অধিবেশনে দেওয়া বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
পরিবেশ মন্ত্রী সাবের চৌধুরী জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকার গৃহীত জাতীয় অভিযোজন পরিকল্পনা, ‘মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান’, ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশান’ প্রভৃতি বাস্তবায়নের উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশ নিজস্ব তহবিলের মাধ্যমে ‘ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট ফান্ড’ গঠন করেছে। কিন্তু এটি পর্যাপ্ত নয়। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বিশ্বের সবচাইতে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম হওয়ায় উন্নত বিশ্বকে বাংলাদেশে জলবায়ুর অর্থায়ন বৃদ্ধি করতে হবে।
পরিবেশ মন্ত্রী এর আগে ৮ম মিনিস্টিরিয়াল অন ক্লাইমেট একশনের ১ম দিনে সাইডলাইনে কপ-২৮এর প্রেসিডেন্ট ড. সুলতান আহমেদ আল জাবের এবং চীনের মিনিস্টার ফর ইকোলজি এন্ড এনভায়রনমেন্ট ড. হুয়াং রুংকির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বৈঠকে তাঁরা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরিবেশ মন্ত্রীর সাথে জলবায়ু সম্মেলনে উপস্থিত বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) ইকবাল আব্দুল্লাহ হারুন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হক, উপপরিচালক (আন্তর্জাতিক কনভেনশন) মো. হারুন-অর-রশিদ প্রমুখ।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page