November 26, 2026, 6:34 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

জলবায়ু সংক্রান্ত কপ ৩০ সম্মেলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আদিবাসী বিক্ষোভকারীদের সংঘর্ষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলে চলমান জলবায়ু সংক্রান্ত কপ৩০ সম্মেলনে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান ডজনখানেক আদিবাসী বিক্ষোভকারী। জাতিসংঘের এই জলবায়ু সম্মেলনে সহিংসতার এমন ঘটনা বিরল। এতে দুই নিরাপত্তাকর্মী আহত হন।

ব্রাজিলের বেলেম থেকে এএফপি এ খবর জানায়।

গতকাল সন্ধ্যায় বেলেমের সম্মেলনস্থলের মূল ফটকের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে আদিবাসী বিক্ষোভকারী ও তাদের সমর্থকেরা ভেতরে ঢোকার চেষ্টা করেন । এ সময় তাদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ধস্তাধস্তি হয়।

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন দফতরের এক মুখপাত্র জানান, ‘ঘটনায় দুই নিরাপত্তাকর্মী সামান্য আহত হয়েছেন এবং সম্মেলনস্থলের কিছুটা ক্ষতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ব্রাজিল ও জাতিসংঘের নিরাপত্তাকর্মীরা নির্ধারিত প্রটোকল অনুসরণ করে সম্মেলনস্থল সুরক্ষিত করেছেন।’

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিরাপত্তাকর্মীরা সম্মেলনের কেন্দ্রে থাকা উচ্চপর্যায়ের ‘ব্লু জোন’-এর প্রবেশপথ টেবিল ও চেয়ার দিয়ে ব্যারিকেড করে দেন।

এএফপির এক সাংবাদিক একজন পুলিশ কর্মকর্তাকে হুইলচেয়ারে করে সরিয়ে নিতে দেখেছেন।

কপ৩০ সম্মেলনস্থলের ভেতরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে জাতিসংঘ। আর বাইরের নিরাপত্তা দেখভাল করছে স্থানীয় কর্তৃপক্ষ।

এ ঘটনার পর জাতিসংঘের পুলিশ সদস্যরা সম্মেলনস্থলে থাকা লোকজনকে বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু এলাকা খালি করতে বলেন।

পারা ফেডারেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোয়াও সান্তিয়াগো বলেন, ‘আদিবাসী আন্দোলনের কর্মীরা ব্লু জোনে ঢুকে তাদের দাবি জানাতে চেয়েছিলেন। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি।’

বিক্ষোভে অংশ নেওয়া ‘রেডে সাসটেন্টাবিলিদাদে বাহিয়া অ্যাসোসিয়েশন’-এর মারিয়া ক্লারা বলেন, তিনি আদিবাসীদের দুর্দশার দিকে মনোযোগ আকর্ষণ করতে চেয়েছেন।

তিনি বলেন, ‘এই কণ্ঠগুলো উপেক্ষিত। কপ৩০ শেষ হয়ে যাবে, কিন্তু ধ্বংস চলতেই থাকবে। তাই এই প্রতিবাদ জানাতেই তারা ভেতরে ঢুকেছিলেন।’

বিক্ষোভের আয়োজক সংগঠন ‘মার্চ ফর হেলথ অ্যান্ড ক্লাইমেট’ এ ঘটনায় নিজেদের দূরে সরিয়ে নেয়।

এক বিবৃতিতে তারা জানায়, ‘সম্মেলনস্থলের বাইরে শেষ হওয়া এই মিছিলটি ছিল শান্তিপূর্ণ, সংগঠিত ও দায়িত্বশীল এক গণপ্রতিবাদ, যা গড়ে উঠেছিল সংলাপ ও সম্মিলিত প্রতিশ্রুতির ভিত্তিতে।’

জাতিসংঘের মুখপাত্র জানান, ‘সম্মেলনস্থল এখন পুরোপুরি সুরক্ষিত। কপ৩০ আলোচনা চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ব্রাজিলীয় ও জাতিসংঘ কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

এদিকে, গত সপ্তাহে ব্রাজিলের আদিবাসী বিষয়ক মন্ত্রী সোনিয়া গুজাজারা বলেছিলেন, ‘আদিবাসী অংশগ্রহণের দিক থেকে এটি হবে সেরা কপ সম্মেলন।’

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page