September 30, 2026, 3:15 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘের অস্ত্র বিক্রি আইন লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করেছে বলে আমেরিকা তার একটি পুরনো অভিযোগের যে পুনরাবৃত্তি করেছে তাকে ‘ভিত্তিহীন ও হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এই বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতি ফেরিট হোক্সহাকে লেখা আলাদা দু’টি চিঠিতে আমেরিকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

চিঠিতে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে কথিত ইরানি ড্রোন ব্যবহারের সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের সম্পর্ক তৈরি করার যে ‘হাস্যকর চেষ্টা’ ওয়াশিংটন করেছে তা সম্পূর্ণ ‘বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।’

২০১৫ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহিত ওই প্রস্তাবে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত ইরানের কাছ থেকে কোনো দেশ ৫০০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম ও ৩০০ কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র বা ড্রোন কিনতে পারবে না।

ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন এমন সময় এ অভিযোগ করল যখন ইরান শুরু থেকেই রাশিয়ার কাছে ড্রোন বিক্রির অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে। ২০২২ সালের জুলাই মাসে মার্কিন সরকার সর্বপ্রথম ইরানের বিরুদ্ধে রাশিয়ার কাছে ড্রোন বিক্রির অভিযোগ করেছিল।এরপর থেকে ইউক্রেনসহ পশ্চিমা দেশগুলো বহুবার এই অভিযোগের পুনরাবৃত্তি করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page