September 20, 2026, 10:45 am
শিরোনামঃ
‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘের নারী বিষয়ক পর্ষদ থেকে ইরানকে বহিষ্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের নারী বিষয়ক পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইরানকে। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ এবং দেশটিতে নারীদের মানবাধিকার পরিপন্থী জাতীয় নীতিমালার কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরান সরকারের বিভিন্ন নীতি, নারী ও মেয়ে শিশুদের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক, এমন অভিযোগ উত্থাপন করে জাতিসংঘের নারী বিষয়ক একটি পর্ষদ থেকে তেহরানকে বাদ দেওয়ার প্রস্তাব করে যুক্তরাষ্ট্র। এরই প্রেক্ষিতে বুধবার জাতিসংঘের ৫৪ সদস্যের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) নারীর অধিকারের পদ্ধতিগত লঙ্ঘনের অভিযোগে মার্কিন-খসড়া প্রস্তাব গ্রহণের পক্ষে ভোট হয়। ২৯ – ৮ এ ভোটটি পাস হয়েছে। ভোট প্রদানে বিরত ছিল ১৬টি দেশ। এটি ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রযোজ্য হবে।

ভোটের পর জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড টুইটারে বলেন, ‘জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো নারীর মর্যাদা সংক্রান্ত কমিশন থেকে ইরানকে সরিয়ে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। এই পদক্ষেপ নেওয়ার জন্য ইরানি নারী ও কর্মীরা আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন। এরই অংশ হিসেবে আমরা এটি সম্পন্ন করেছি।’

তবে এ সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে চহতাশা প্রকাশ করেছে তেহরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এমন পদক্ষেপ একটি ‘অনাকাঙ্খিত নজির’ তৈরি করবে।

উল্লেখ্য, ইরানের কঠোর পোশাকবিধি অমান্য করায় গ্রেফতার করা হয় ২২ বছর বয়সী কুর্দি নারী মাহশা আমিনিকে। গ্রেফতারের পর ১৬ সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর থেকে দেশটির পোশাকবিধির বিরোধিতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইরানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। চলমান প্রতিবাদে বিক্ষোভকারীদের জ্বালানো আগুনে অনেক নারী তাদের হিজাব পোড়ান, যা শাসকদের প্রতি প্রকাশ্য অবাধ্যতার সুনির্দিষ্ট চিত্র হাজির করছে। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page