September 28, 2026, 12:55 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব অপরাধ সংঘটিত হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেসব বিষয়ের স্বাধীন, পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে গঠিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।
তিনি আজ মঙ্গলবার বংলাদেশ সচিবালয়স্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস (ওএইচসিএইচআর)-এর তিন সদস্যদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
ওএইচসিএইচআর-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মানগোভেনের নেতৃত্বে প্রতিনিধি দলের অপর দুই সদস্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিভিয়া কসেনজা ও আলেক্সান্দার জেমস আমির এল জুন্দি এ সময় উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক বাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেকর্ডসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। ভবিষ্যতে যাতে এটি বহাল থাকে বা শীর্ষ অবস্থান অক্ষুণœ রাখা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার জন্য প্রতিনিধিদলকে অনুরোধ করেছি।’
তিনি বলেন, প্রতিনিধি দল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশিদের কাজের ভূয়সী প্রশংসা করে এবং  ও সহযোগিতার আশ্বাস দেয়।
এর আগে আজ সকালে কৃষি মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ু ওয়েন সাক্ষাৎ করেছেন বলে জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এ সময় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কর্মরত প্রায় ৯ হাজার চীনা নাগরিকের নিরাপত্তার বিষয়ে সহযোগিতা চাইলে তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page