October 10, 2026, 9:56 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘে তিস্তার পানির ন্যায্য হিস্যা চাইলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাতিহা আয়াত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘে তিস্তার পানির ন্যায্য হিস্যা চেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জলবায়ু ও শিশু অধিকার কর্মী ফাতিহা আয়াত।

বুধবার (২২ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলমান বিশ্ব পানি সম্মেলনের প্রথম দিনে একটি ইভেন্টে বক্তব্য রাখেন তিনি।

ফাতিহা আয়াত বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে মাত্র দু’বছর আগেই দেশটিতে সফর করেছেন। কিন্তু বরাবরের মতোই এই হাই-প্রোফাইল সফরটিও অভিন্ন নদীগুলোর পানি বণ্টন বিরোধের সমাধান করতে ব্যর্থ হয়েছে। যা দেশ দুটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমস্যা।

এই শিশু অধিকার কর্মী তার বক্তব্যে যৌথ নদী কমিশনের অকার্যকরতা তুলে ধরে বলেন, ২০১১ সালে ভারত রুক্ষ মৌসুমে ৩৭ দশমিক ৫ শতাংশ পানি বাংলাদেশকে দিতে মৌখিকভাবে রাজি হলেও আদতে কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। বাংলাদেশও পায়নি তার ন্যায্য হিস্যা।

সম্মেলনে ‘জল সহনশীলতার জন্য আমূল সহযোগিতা’ বিষয়ক একটি ইভেন্টে অত্যন্ত বলিষ্ঠভাবে বাংলাদেশ তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কথাগুলো বলছিলেন ফাতিহা।
এ সময় সেখানে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল লি জুনহা ও ভারতের পানি বিশেষজ্ঞ অজিত পাটনায়েকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ফাতিহা তার বক্তব্য শেষ করেছেন পবিত্র কোরআনের পানি-সংক্রান্ত একটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page