April 10, 2026, 8:30 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘে প্রস্তাব পাসের পরও গাজায় ইসরাইলের বিমান হামলা অব্যাহত ; যুদ্ধবিরতি কার্যকর অনিশ্চিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হওয়ার পরও বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার সেনারা। অথচ এই প্রস্তাবে দ্রুতই গাজা উপত্যকায় বিমান হামলা বন্ধের কথা বলা হয়েছে।

ফিলিস্তিনি তথ্য কেন্দ্র বলেছে, ইসরাইল আজ (মঙ্গলবার) গাজার বেশ কয়েকটি এলাকায় বিমান ও কামান হামলা চালিয়েছে। ইসরাইলি সেনারা আবাসিক ভবন এবং বাস্তুচ্যুত মানুষের সমাবেশে আঘাত হানে। এতে অন্তত ১৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন নারী এবং কয়েকটি শিশু রয়েছে।

রাফাহ শহরের উত্তরে মোসবে এলাকায় একটি আবাসিক ভবনে বর্বর ইসরাইলি সেনারা হামলা চালায়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজায় দখলদার সেনাদের সাথে প্রতিরোধ যোদ্ধাদের লড়াই অব্যাহত রয়েছে। ইসরাইলের হামলার অব্যাহত থাকার কারণে নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব অনুসারে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

এর আগে, গতকাল ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো এ প্রস্তাবকে স্বাগত জানালেও ক্ষুব্ধ হয়েছে ইসরাইল।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page