November 27, 2026, 5:11 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকার সালাহউদ্দিন নোমান চৌধুরীকে জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

তিনি জাতিসংঘে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন। মুহিত চলতি বছরের ডিসেম্বরে অবসরে যাচ্ছেন।

রাষ্ট্রদূত চৌধুরী ২০২০ সালের ১১ নভেম্বর কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন।
কূটনৈতিক জীবনে চৌধুরী নয়াদিল্লি, ইসলামাবাদ, এবং নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে প্রশাসন, বহিঃপ্রচার, বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়, প্রটোকল, জাতিসংঘ, দক্ষিণ পূর্ব এশিয়া, এবং ফরেন সার্ভিস একাডেমিসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ
পদে অধিষ্ঠিত ছিলেন।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে ¯œাতক উত্তীর্ণ হওয়ার পর তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page