October 13, 2026, 2:13 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘে ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেস্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিন প্রেসিডেস্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার জাতিসংঘে ভার্চুয়ালি ভাষণ দেবেন।

পশ্চিম তীরে ইসরাইলি দখল বন্ধ করার চেষ্টা করা হবে কি-না, তা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

ফ্রান্সের নেতৃত্বে এক বিশেষ শীর্ষ সম্মেলনের তিন দিন পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের ৮৯ বছর বয়সী প্রবীণ এই প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। ওই সম্মেলনে বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দৃঢ়ভাবে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা প্রত্যাখ্যান করেছে এবং অত্যন্ত অস্বাভাবিকভাবে বিশ্ব নেতাদের বার্ষিক এই সমাবেশে আব্বাস ও তার জ্যেষ্ঠ সহযোগীদের নিউ ইয়র্কে সফরে নিষেধাজ্ঞা জারি করে।

জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাধারণ পরিষদে বিপুল ভোটে আব্বাসকে ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ব সংস্থাকে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয়।

এদিকে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জোয়ারে ক্ষুব্ধ ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের স্বাধীনতার যে কোন সম্ভাবনাকে নস্যাৎ করার লক্ষ্যে পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার হুমকি দিয়েছেন।

ফ্রান্স ২৪ ও রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, ‘গতকাল  প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে যা বলেছেন, তা হল ইউরোপীয় ও মার্কিনদের একই অবস্থান।’

ট্রাম্পের গল্ফ খেলোয়াড় বন্ধু স্টিভ উইটকফ বলেছেন যে, আরব ও ইসলামী দেশগুলোর নেতাদের একটি পৃথক বৈঠকে ট্রাম্প যুদ্ধের অবসানের লক্ষ্যে ২১-দফা পরিকল্পনা উপস্থাপন করেছেন।

তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে কনকর্ডিয়া শীর্ষ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি, এটি ইসরাইলি উদ্বেগের পাশাপাশি এই অঞ্চলের সমস্ত প্রতিবেশীদেরও উদ্বেগের সমাধান করেছে।’

সোমবার আব্বাস তার এক ভাষণে ২০২৩ সালের ৭ অক্টোবর,  ইসরাইলের ওপর হামাসের বিশাল হামলার নিন্দা করেছেন।

হামাসকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে নিরস্ত্রীকরণের আহ্বানও জানান তিনি ।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page