October 12, 2026, 12:04 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘে ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করলো রাশিয়া ও চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের তীব্র সমালোচনা করেছে রাশিয়া ও চীন। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ওয়াশিংটনের এমন আচরণকে ‘আগ্রাসী’ এবং ‘ভীতি প্রদর্শন’ হিসেবে অভিহিত করেছে দেশ দুটি।

মস্কো ও বেইজিংয়ের সমর্থনে ভেনেজুয়েলা নিরাপত্তা পরিষদের এই জরুরি বৈঠকের ডাক দেয়। বৈঠকে ভেনেজুয়েলা অভিযোগ করে, ওয়াশিংটন তাদের ইতিহাসের ‘সবচেয়ে বড় চাঁদাবাজি’ শুরু করেছে।

জাতিসংঘ থেকে এএফপি এ খবর জানায়।

ক্যারিবীয় অঞ্চলে বিশাল সামরিক বাহিনী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি নৌ-অবরোধের নামে ভেনেজুয়েলার তেলবাহী বেশ কিছু ট্যাঙ্কারও জব্দ করেছে তারা।

মঙ্গলবার বৈঠকে এসব সমালোচনার জবাবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, ‘আমাদের অঞ্চল, সীমান্ত এবং আমেরিকান জনগণকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র তার ক্ষমতার সবকিছুই প্রয়োগ করবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, ভেনেজুয়েলা তাদের প্রধান সম্পদ তেল বিক্রি করে ‘মাদক-সন্ত্রাস, মানবপাচার, হত্যা ও অপহরণ’ কর্মকাণ্ডে অর্থায়ন করছে।

তবে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে কারাকাস। তারা বলছে, নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ দখল করাই ওয়াশিংটনের আসল উদ্দেশ্য। ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুদ রয়েছে।

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী।’

মার্কিন অবরোধকে ‘আগ্রাসন’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘ওয়াশিংটনের এই ‘কাউবয় সুলভ আচরণের’ ফলে যে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হচ্ছে, তার দায় তাদেরই নিতে হবে।’

চীনের প্রতিনিধি সান লেই বলেন, ‘চীন যে কোনো ধরনের একতরফা সিদ্ধান্ত ও দাদাগিরির বিরোধী। সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় আমরা সকল দেশের পাশে আছি।’

ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাডা বৈঠকে বলেন, ‘আমরা এমন এক শক্তির মুখোমুখি হয়েছি যারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না। তারা ভেনেজুয়েলাবাসীকে নিজ দেশ ছেড়ে চলে যেতে বলছে এবং দেশটিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাচ্ছে।’ তিনি একে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় চাঁদাবাজি বলে অবহিত করেন।

অন্যদিকে মাইক ওয়াল্টজ প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন, ‘নিকোলাস মাদুরো মার্কিন বিচারব্যবস্থার দৃষ্টিতে একজন পলাতক আসামি এবং একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন ‘কার্টেল দে লস সোলেস’-এর প্রধান।’

তবে বিশেষজ্ঞরা বলছেন, এই নামের কোনো সুশৃঙ্খল বা সঙ্ঘবদ্ধ গোষ্ঠীর অস্তিত্বের কোনো প্রমাণ নেই।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র মাদুরোকে গ্রেফতার করতে পারলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন সরকার। গত সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী এমন বহু নৌযানে বিমান হামলা চালিয়েছে যেগুলোতে মাদক পরিবহন করা হচ্ছে বলে ওয়াশিংটন দাবি করেছে। যদিও এর পক্ষে কোনো শক্ত প্রমাণ তারা দেয়নি। এসব হামলায় এ পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page