September 4, 2026, 8:40 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘ তো নামকাওয়াস্তে ; বাস্তবে কার্যকারিতা নাই : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ নিয়ে এখন জাতিসংঘের মাথা ঘামানোর সময় নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, জাতিসংঘ তো নামকাওয়াস্তে। জাতিসংঘের কোনো কার্যকারিতা তো নাই বাস্তবে। ভালো ভালো কিছু কথা বলা ছাড়া আর কোথাও কোনো ভূমিকা আছে বলে জানা নেই।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সুদান দেশটা আরও দুই ভাগ হয়ে যাচ্ছে। আজকে ফিলিস্তিনে কী হচ্ছে? জাতিসংঘের কথা কেউ শুনে? আজকে গাজায় যা হচ্ছে জাতিসংঘের একটি কথা কেউ শুনছে কি না? জাতিসংঘ তো নামকাওয়াস্তে। জাতিসংঘের কোনো কার্যকারিতা তো নাই বাস্তবে। বাংলাদেশের ইলেকশন নিয়ে বিভিন্ন রকম ইনফরমেশন যেতে পারে, এটাতে তো তাদের কোনো ক্ষতি হচ্ছে না। তাদের আসল দায়িত্বটা তারা তো পালন করতে পারছেন না।’

ইউক্রেনে তারা কিছু শব্দচয়ন করে সুন্দর সুন্দর কথা বলেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ক্লাইমেট চেইঞ্জের অবনতি ঘটছে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল মাঝে মধ্যে সুন্দর ভাষায় আপন মনে মাধুরি মিশিয়ে ভালো-ভালো কথা বলেন। এ ছাড়া জাতিসংঘের আর কোথাও তো কোনো ভূমিকা আছে বলে জানা নেই। বাংলাদেশ নিয়ে তারা মাথা ঘামাচ্ছে, আমরা অনেক ভালো আছি।’

বিএনপিবিহীন আরেকটি নির্বাচনের দিকে দেশ এগুচ্ছে কি না— জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আই ডোন্ট নো। বিএনপির অধিকার ইলেকশন করার, তারা না করলে করবে না। আমার কথা হলো বাংলাদেশের সংবিধান পরিবর্তন হচ্ছে না। সংবিধান যেভাবে বলেছে আমাদের ইলেকশন সেভাবে হবে, গণতন্ত্র ঠিক সেভাবে চলবে, এতে কে আসলো কে আসলো না দ্যাট ডাজেন্ট ম্যাটার।’

বিএনপিকে ছাড়া নির্বাচন হলে দেশে-বিদেশে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কি না— এমন এক প্রশ্নের জবাবে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘স্পেস দেন, সময় আসুক। বিএনপি না এলে আমরা কি তাদের জোর করে আনব? বিএনপি না এলে সংবিধান অবজ্ঞা করে নির্বাচন করব না, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকবে না— এটা কেমন কথা, এটা হতে পারে না। সেটিকে যারা প্রশ্নবিদ্ধ বলেন তারা বলতে পারেন।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page