April 6, 2026, 10:06 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশি বিনিয়োগকারীদের গোল্ডেন ভিসা দেবে ইন্দোনেশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের ধনী ব্যক্তি ও করপোরেট বিনিয়োগকারীদের গোল্ডেন ভিসা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। রোববার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির আইন ও মানবাধিকারবিষয়ক মন্ত্রণালয়ের এই তথ্য জানায়।

বিবৃতিতে ইন্দোনেশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক সিলমি করিম বলেন, গোল্ডেন ভিসায় ৫ থেকে ১০ বছর মেয়াদের জন্য ইন্দোনেশিয়ায় বসবাসের অনুমতি পাওয়া যাবে। তবে সরকারের নীতিমালা অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি গোল্ডেন ভিসার জন্য বিদেশি বিনিয়োগকারীদের ইন্দোনেশিয়ায় ২৫ লাখ ডলার মূল্যের একটি কোম্পানি গঠন করতে হবে। আর ১০ বছর মেয়াদের ভিসার ক্ষেত্রে কমপক্ষে ৫০ লাখ ডলার বিনিয়োগ করতে হবে।

অন্যদিকে, করপোরেট বিনিয়োগকারী পরিচালক ও কমিশনারদের পাঁচ বছর মেয়াদি গোল্ডেন ভিসা পেতে হলে দেশটিতে আড়াই কোটি ডলার বিনিয়োগ করতে হবে। আর ১০ বছরের ভিসা পেতে হলে তাদের কমপক্ষে ৫ কোটি ডলার বিনিয়োগ করতে হবে।

তবে যে বিদেশি বিনিয়োগকারীরা ইন্দোনেশিয়ায় কোম্পানি প্রতিষ্ঠা করতে চান না, গোল্ডেন ভিসা পাওয়ার ক্ষেত্রে তাদের জন্যও ভিন্ন ভিন্ন বিধান রয়েছে। এসব বিধিবিধানের মধ্যে দেশটিতে সাড়ে তিন লাখ থেকে ৭ লাখ ডলারের অতিরিক্ত তহবিলের প্রয়োজন হবে, যা ইন্দোনেশিয়ার সরকারি বন্ড কেনার জন্য ব্যবহার করা হতে পারে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক সিলমি করিম বলেন, ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পর গোল্ডেন ভিসাধারীদের আর নতুন করে পারমিটের জন্য আবেদন করতে হবে না।

সম্প্রতি যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও স্পেনসহ বিশ্বের অন্যান্য কিছু দেশও পুঁজি ও উদ্যোক্তা বাসিন্দাদের আকৃষ্ট করতে বিনিয়োগকারীদের জন্য প্রায় একই ধরনের গোল্ডেন ভিসা চালু করেছে।

সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির দেশে প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে আগামী পাঁচ বছরের মধ্যে দেশটি বিশ্বের সর্বোচ্চ অর্থনীতির ষষ্ঠ নম্বরে চলে আসবে। সূত্র: ব্যাংকক পোস্ট

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page