October 4, 2026, 12:24 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জাতীয় নির্বাচনে ইসির নির্দেশে যেকোনও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত র‍্যাব : মহাপরিচালক খুরশীদ হোসেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনাক্রমে যেকোনও চ্যালেঞ্জ নিতে র‍্যাব প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকার পাড়ায় র‍্যাব-৯-এর অধীনে ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করি, আমরা দেশকে ভালোবাসি। দেশের মানুষকে ভালোবাসি। আমরা তারই অনুসারী। দেশের এবং দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকালে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনার অধীনে থাকবে। তারা যেভাবে পরিচালনা করেন ঠিক সেভাবে পরিচালিত হবে।’

তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব হবে সাধারণ মানুষের জন্য ভোটকেন্দ্রকে নিরাপদ রাখা, যাতে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা এটা দৃঢ়ভাবে করবো। এ ধরনের যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় র‍্যাব মানসিকভাবে প্রস্তুত।’

এর আগে র‍্যাবের নিজস্ব হেলিকপ্টারে ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অবতরণ করেন মহাপরিচালক। পরে তিনি র‍্যাব-৯-এর অধীনে শহরের সরকার পাড়ায় ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ উদ্বোধন করেন।

এ সময় তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেনসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি র‍্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১-এর আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সমাবেশে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মাহাবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ খান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার ও র‍্যাব-৯ অধিনায়ক উইং কমান্ডার মো. মমিনুল হক।

পরে র‍্যাব-৯-এর অধীনে ব্রাহ্মণবাড়িয়া ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন র‍্যাব মহাপরিচালক।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page