September 29, 2026, 7:40 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোটার নয় ; বয়স হতে হবে ১৮ বছর বা তদূর্ধ্ব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় পরিচয়পত্র থাকলেই একজন নাগরিক ভোট দিতে পারবেন না, যদি ওই ব্যক্তির বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব না হয়।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানিয়েছেন, ‘নির্বাচন কমিশন ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী বাংলাদেশী নাগরিকদের পাশাপাশি ১৬ ও ১৭ বছর বয়সীদেরকেও জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকেন, তবে তারা ভোটার নয়।’
তিনি বলেন, তিনিই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন- যিনি বাংলাদেশি নাগরিক, আঠারো বছর বা তদুর্ধ্ব বয়সী (অর্থাৎ ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকগণ), সংশ্লিষ্ট ভোটার এলাকার/নির্বাচনী এলাকার অধিবাসী এবং যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
যারা ভোট দিতে পারবেন না, তারা হলেন – যদি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না থাকে, ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী নাগরিকগণ), আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত ব্যক্তি, বিশেষ ট্রাইব্যুনালে দন্ডিত ব্যক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দন্ডিত ব্যক্তি।

আজকের বাংলা তারিখ



Our Like Page