November 2, 2026, 4:33 pm
শিরোনামঃ
ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার ইরানের হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চল পরাশক্তিদের শক্তি প্রদর্শনের মাঠ হওয়া উচিত নয় : চীনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফোন করলে আমি কথা বলব : পুতিন যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা
এইমাত্রপাওয়াঃ

জাতীয় সংসদের কৌশলগত কর্মপরিকল্পনার ভিত্তিতে ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করে : এইওআই প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি রক্ষায় তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং এগুলোর ভিত্তিতেই ইরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হয়। পাশাপাশি ইরানের জাতীয় সংসদে যে কৌশলগত আইন প্রণয়ন করা হয়েছে সেটিও দেশের পরমাণু কর্মসূচি পরিচালনার ভিত্তি। এক্ষেত্রে পরমাণু সমঝোতা কোনো ভিত্তি হিসেবে কাজ করে না।

আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসির ইরান সফরের পর গতকাল (রোববার) দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মোহাম্মদ ইসলামি।

গ্রোসির সফর সম্পর্কে মন্তব্য জানতে চাইলে ইরানের এই কর্মকর্তা বলেন, আইএইএ’র সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখা উচিত হবে এবং সংস্থার সঙ্গে ইরানের বর্তমান যে সম্পর্ক তা থেকে ইহুদিবাদী ইসরাইলকে কোনো রকমের সুযোগ নিতে দেয়া যাবে না, যাতে এই সংস্থা তেহরানের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার ভিত্তিতে কখনো তেহরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হয় না।

মোহাম্মদ ইসলামি সুস্পষ্ট করে বলেন, পরমাণু সমঝোতা নিয়ে যেহেতু অন্য পক্ষ সহযোগিতা করছে না, সেক্ষেত্রে কোনোভাবেই এটি ইরানের পরমাণু কর্মসূচির ভিত্তি হতে পারে না।

তিনি পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ রা হয়েছে তাও প্রত্যাহারের আহ্বান জানান।

 

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page