October 2, 2026, 3:53 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ট্রেনসহ ১২ গাড়িতে আগুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশজুড়ে ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ১২টি যানবাহনে আগুনের ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

এসব তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তালহা বিন জসিম জানান, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ১২টি যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে। ঢাকার দোহার, টাঙ্গাইলে দুইটি, বরিশাল বিভাগের ঝালকাঠিতে একটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জে পাঁচটি, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, চাঁদপুরে দুটি, সিলেট সদরে একটি ঘটনা ঘটে।

এ ঘটনায় দুইটি বাস, দুইটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, দুইটি লেগুনা, টাঙ্গাইলে একটি ট্রেন তিনটি বগি পুড়ে যায়। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১ ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৫ মিনিটে নাটোরের বনপাড়া এলাকার নয়া বাজারে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এরপর রাত ৮টা ৪৩ মিনিটে সিলেট সদরে একটি লেগুনায়, ১০টা ৫৫ মিনিটে বগুড়ায় একটি কাভার্ডভ্যানে, ১১টায় দোহার বাজারে একটি ট্রাকে, ১০টা ৫০ মিনিটে চট্টগ্রামের খুলশিতে দুইটি বাসে আগুন দেওয়া হয়।

এছাড়া রাত ১২টা ১৫ মিনিটে বগুড়ার মহিপুরে একটি ট্রাকে, ১২টা ২৫ মিনিটে ঝালকাঠিতে একটি লেগুনায়, ১২টা ৫০ মিনিটে বগুড়ায় একটি ট্রাকে, দুপুর একটায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি মিনিট্রাকে, ৩টা ২ মিনিটে টাঙ্গাইল সদরের টাঙ্গাইল কমিউটার ট্রেনে ও রাত ৩টা ৫০ মিনিটে চাঁদপুরের হাজিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page