October 20, 2026, 3:09 pm
শিরোনামঃ
কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড
এইমাত্রপাওয়াঃ

জাতীয় সংসদ নির্বাচনে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত র‍্যাব : মহাপরিচালক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  র‌্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে র‍্যাব। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে র‍্যাবও মাঠে কঠোর ভূমিকা পালন করবে।

আজ সোমবার দুপুরে এগারোটায় কুয়াকাটা পৌর শহরের ৩নং ওয়ার্ডে হতদরিদ্র দুই শতাধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব মাঠে অভিযান শুরু করেছে এবং জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

এসময় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাচনাইন পারভেজ ও কুয়াকাটা পৌরসভার সাবেক কাউন্সিলর শাহআলমসহ র‍্যানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার র‍্যাব মহাপরিচালক কুয়াকটায় এসে রাত্রি যাপন করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page