October 13, 2026, 1:43 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

জাতীয় দিবস উদযাপনের আগে প্রায় ১৪ হাজার বন্দিকে মুক্তি দেবে ভিয়েতনাম সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় দিবস উদযাপনের আগে বিদেশিসহ প্রায় ১৪ হাজার বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হবে বলে আজ জানিয়েছে ভিয়েতনাম সরকার।  এটি হবে একক কোনো বছরে রেকর্ড সংখ্যক বন্দি মুক্তির ঘটনা।

রাজধানী হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, কমিউনিস্ট দেশটি প্রায়ই রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানের আগে বন্দিদের সাধারণ ক্ষমা ঘোষণা করে।

ভিয়েতনামের প্রেসিডেন্টের কার্যালয় থেকে ক্যান দিন তাই সাংবাদিকদের জানান, আগামী সোমবার থেকে ১৩ হাজার ৯১৫ জন বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

মুক্তি পেতে যাওয়া বন্দিদের মধ্যে ভিন্ন ১৮টি দেশের ৬৬ জন রয়েছেন। তাদের মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নাগরিকও রয়েছেন।

জননিরাপত্তা উপমন্ত্রী লি ভ্যান তুয়েন বলেন, ‘এ বছর মুক্তিপ্রাপ্ত বন্দির মোট সংখ্যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।’

ভিয়েতনামের আইন অনুসারে, সরকারকে উৎখাৎ চেষ্টা কিংবা সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত কারাবন্দিরা মুক্তি পাওয়ার যোগ্য নয়।

২০০৯ সাল থেকে ভিয়েতনামে প্রত্যাশিত মুক্তির তারিখের আগে অন্তত ১ লক্ষাধিক বন্দি ছাড়া পেয়েছেন।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page