November 5, 2026, 5:54 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

জাতীয় নির্বাচনকে ঘিরে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করছে বিএনপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতীয় নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী নির্ধারণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। আগামী অক্টোবরের মধ্যেই প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে চায় দলটি। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে মিত্র রাজনৈতিক দলগুলোকে আসন ছাড় দেওয়ার বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।

সূত্র জানায়, তফসিল ঘোষণার আগেই অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। এ জন্য দলীয় জরিপ ও সাংগঠনিক টিমের প্রতিবেদনের সমন্বয়ে প্রার্থীদের তালিকা তৈরি করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে প্রায় দেড়শ আসনে প্রার্থী নিয়ে তেমন জটিলতা নেই বলে মনে করছে হাইকমান্ড। বাকি আসনগুলোতে চূড়ান্ত প্রার্থী নির্ধারণে চলছে জোর তৎপরতা।

বৈঠকে আরও জানানো হয়, ত্যাগী, সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হবে। এবার মনোনয়নে ‘চমক’ও আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

এ বৈঠকে কলকাতার একটি পত্রিকায় দেওয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়েও আলোচনা হয়। ফখরুল ব্যাখ্যা দেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। স্থায়ী কমিটি তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে মহাসচিবের পাশে থাকার ঘোষণা দেয়।

অন্যদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিএনপি। এ জন্য কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে, যাতে রুহুল কবির রিজভী প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া নিউইয়র্কের বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল আচরণের নিন্দা জানায় স্থায়ী কমিটি। নেতাদের অভিমত, এ ঘটনাই প্রমাণ করে আওয়ামী লীগ সন্ত্রাসী চরিত্রের দল।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page