November 28, 2026, 6:19 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪’ এবং ‘পরিবেশ মেলা-২০২৪’এর উদ্বোধন করেছেন।

শেখ হাসিনা আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন।
রাজধানীর শেরেবাংলা নগরে ৫-১১ জুন অনুষ্ঠিত হবে পরিবেশ মেলা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা-২০২৪ অনুষ্ঠিত হবে।
মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু পুরস্কার-২০২৩ ও -২০২৪, জাতীয় পরিবেশ পুরস্কার-২০২৩ এবং বৃক্ষরোপণের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২২ ও ২০২৩ বিজয়ীদের হাতে হস্তান্তর করেন।
এছাড়াও সামাজিক বনায়ন কর্মসূচির সুবিধাভোগীদের মধ্যে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার ও সচিব ড. ফারহিনা আহমেদ প্রমুখ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর একটি ভিডিও প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
ঢাকাসহ বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে।
সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকা শহরের ১শ’টি শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ব পরিবেশ দিবস পালন করছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক, প্রবন্ধ ও শ্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্যানারে সজ্জিত করা হযেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page