March 27, 2026, 3:12 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

জানমালের ক্ষয়ক্ষতির বিনিময়ে বিজয় অর্জন করেছে ফিলিস্তিনি জনগণ ; ইরানের প্রতি হামাস নেতার কৃতজ্ঞতা প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক পাশবিক হামলার সময় ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের পাশে থাকার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামাসের শীর্ষ নেতা ও পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। তিনি গাজায় বর্তমানে চলমান যুদ্ধবিরতিকে হামাসের ‘রাজনৈতিক ও সামরিক’ বিজয় বলে অভিহিত করেছেন।

কাতারের রাজধানী দোহায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন ইসমাইল হানিয়া। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট, সরকার ও জনগণের পক্ষ থেকে আমাদের প্রতি ‘অকুণ্ঠ সমর্থন’ দেয়া হয়েছে। এছাড়া, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন ইস্যুতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হামাস নেতা গাজার জনগণের ওপর ইসরাইলি পাশবিকতার বিবরণ দিয়ে বলেন, দখলদার সেনারা বোমাবর্ষণ করার ক্ষেত্রে গাজার আবাসিক ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, মসজিদ, গির্জা- কোনোটিই বাদ রাখেনি। যুদ্ধবিরতি প্রশ্নে প্রথমদিকে আমেরিকা ও ইসরাইলের বিরোধিতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যুদ্ধের সাত সপ্তাহের মাথায় এসে শেষ পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে মস্তক অবনত করে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে তেল আবিব ও ওয়াশিংটন।

হামাসের পলিটব্যুরো প্রধান গাজায় চলমান যুদ্ধবিরতিকে প্রতিরোধ যোদ্ধাদের বিজয় হিসেবে উল্লেখ করে বলেন, ইসরাইলিরা গাজায় হামলা চালিয়ে নিরপরাধ নারী ও শিশুদের হত্যা করা ছাড়া অন্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি।

সাক্ষাতে গাজা যুদ্ধে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ে হামাস নেতাকে অভিনন্দন জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আল-আকসা তুফান অভিযানের ফলাফল বিশ্ববাসীকে হতভম্ব করে দিয়েছে। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, গাজা উপত্যকার জানমালের ক্ষয়ক্ষতি অনেক বেশি, তিক্ত ও দুর্ভাগ্যজনক হলেও এ যুদ্ধে ফিলিস্তিনি জাতি যে বিজয় অর্জন করেছে ব্যাপকতা আরো অনেক বেশি। এই বিজয়ে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে ব্যাপক পরিবর্তন আসবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা ও ইসরাইল যৌথভাবে দেড় মাসেরও বেশি সময় ধরে চরম আগ্রাসন ও পাশবিকতা চালিয়েও গাজা উপত্যকায় তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। শেষ পর্যন্ত তারা তাদের বন্দিদের ছাড়িয়ে নিতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় বসতে বাধ্য হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page