September 29, 2026, 8:45 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জানুয়ারিতে ফাইনাল খেলা ; আওয়ামী লীগের সামনে সব অপশক্তি ভেঙে চুরমার হবে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সামনে সব অপশক্তি ভেঙে চুরমার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইনশাল্লাহ জানুয়ারিতে আমরা মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিজয়ী হব।

সোমবার বিকালে খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, খেলা তো হবেই। সারা বাংলায় খেলা হবে। কোয়ার্টার ফাইনাল শেষ হয়ে গেছে, এখন সেমিফাইনাল। জানুয়ারিতে ফাইনাল খেলা, প্রস্তুত আছেন তো।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার ওপর আল্লাহর আশীর্বাদ আছে। শেখ হাসিনা জনগণের শক্তিতে শক্তিমান। কোনো অপশক্তিই তাকে হটাতে পারবে না। বাংলার জনগণ তার সঙ্গে আছে এবং থাকবে।’

তিনি বলেন, বিএনপি এখন শেষের পথে। বেশি তর্জন-গর্জন করতে গিয়ে তারা শেষ হয়ে যাচ্ছে। শেখের বেটি শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে আমরা মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিজয়ী হব।

ওবায়দুল কাদের বলেন, আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। সকল অপশক্তি আমাদের সামনে ভেঙে চুরমার হয়ে যাবে। আপনারা সাহস করে রাস্তায় দাঁড়ান। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করবেন। আমরা দুষ্কৃতকারীদের ক্ষমা করব না।

আজকের বাংলা তারিখ



Our Like Page