February 15, 2026, 10:17 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

জাপানি উপহার পেয়ে খুশি নড়াইলের শিশু শিক্ষার্থীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩০০ শিশু শিক্ষার্থী জাপানি উপহারসামগ্রী পেয়েছে। জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান টেককেন করপোরেশনের কর্মকর্তারা সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে শিশুদের হাতে একটি করে টি-শার্ট, ক্যাপ ও মগ তুলে দেন।

এ সময় টেককেন করপোরেশনের প্রকল্প ব্যবস্থাপক কাজুও তাকেউছি, উপপ্রকল্প ব্যবস্থাপক তেছুয়া মাতুয়ামা, উপমহা-ব্যবস্থাপক হিরোকাজু ইপ্পনছুগ, ব্যবস্থাপক নাওমি ওয়াতানাবে, ব্যবস্থাপক (প্রশাসন) আল আমিন সরকার ও জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) ফকরুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

লোহাগড়ার টি-চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইটকুমড়া-মিতালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে এ উপহারসামগ্রী দেয়া হয়। এ সময় জাপানি কর্মকর্তারাসহ শিশু শিক্ষার্থীরা একসঙ্গে স্লোগান দেয় ‘উন্নয়নের পথে দুটি দেশ, বন্ধু জাপান বাংলাদেশ।’

এদিকে উপহারসামগ্রী পেয়ে আনন্দিত মাইটকুমড়া-মিতালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী লামিম শেখ, সালমান মোল্লা, শ্রুতি কর্মকর, প্রিয়াংকা কর্মকর, জান্নাতি খানম, শুভশ্রী ও খাদিজা এবং টি-চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শোভা, মরিয়াম, ইতি ও রিংকিসহ তিনটি বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা।

প্রকল্প ব্যবস্থাপক কাজুও তাকেউছি বলেন, টেককেন করপোরেশন কালনা এলাকায় বাংলাদেশে প্রথম ছয় লেনের ‘মধুমতি সেতু’ নির্মাণ করেছে। গত ১০ অক্টোবর ‘মধুমতি সেতু’ উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের কর্মকর্তারা দীর্ঘদিন কালনা এলাকায় ছিলেন। সঙ্গতকারণে এ এলাকার (কালনা) শিশু শিক্ষার্থীদের হাতে উপহারগুলো তুলে দিতে পেরে খুশি আমরা।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page