November 2, 2026, 5:16 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জাপানের সঙ্গে ট্রাম্পের বাণিজ্য চুক্তি ; ২৫ শতাংশ থেকে শুল্ক কমে হল ১৫ শতাংশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় জাপানি পণ্যের ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

এই চুক্তিকে ‘এযাবৎকালের সবচেয়ে বড় চুক্তি’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে তিনি দাবি করেন, চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ৫৫ হাজার কোটি (৫৫০ বিলিয়ন) ডলার বিনিয়োগ করবে, যার ৯০ শতাংশ মুনাফা যুক্তরাষ্ট্র পাবে।

ট্রাম্পের দাবি, এর ফলে যুক্তরাষ্ট্রে ‘লাখ লাখ মানুষের কর্মসংস্থান’ হবে।

অন্যদিকে, বুধবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানান, চুক্তির আওতায় জাপানি গাড়ির ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। তিনি বলেন, ‘আমরাই বিশ্বের প্রথম দেশ, যারা পরিমাণের শর্ত ছাড়াই গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর শুল্ক কমাতে পেরেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত থাকা দেশগুলোর মধ্যে আমরাই সবচেয়ে বড় ছাড় আদায় করতে পেরেছি, যা একটি বড় সাফল্য।’

এই ঘোষণার পরই জাপানের শেয়ারবাজারে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়তে থাকে। বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা টয়োটার শেয়ারের দাম ১২ শতাংশের বেশি বেড়ে যায়।

গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর ডোনাল্ড ট্রাম্প মিত্র ও প্রতিযোগী দেশগুলোর ওপর ঢালাওভাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। এর পাশাপাশি ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর আরও চড়া হারে শুল্ক বসানো হয়। ১ আগস্টের মধ্যে বাণিজ্য চুক্তি না করলে বিভিন্ন দেশের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছিলেন ট্রাম্প।

এখন পর্যন্ত জাপান ছাড়াও যুক্তরাজ্য, ভিয়েতনাম, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

চুক্তির আওতায় ইন্দোনেশিয়ার পণ্যের উপর ১৯% শুল্ক আরোপ করা হবে। চুক্তির আগে ৩২ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ভিয়েতনামের বেশিরভাগ আমদানিকৃত পণ্যের উপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ফিলিপাইনের পণ্যের উপর ১৯ শতাংশ শুল্ক আরোপ করা হবে। আর যুক্তরাজ্য থেকে আমদানিকৃত পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।

চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা নিরসনে আগামী সপ্তাহে স্টকহোমে দুই দেশের মধ্যে আলোচনার কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page