April 11, 2026, 1:18 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল  চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

জাপানে বক্তব্যরত প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘বোমা’ জাতীয় বস্তু নিক্ষেপ ; অক্ষত আছেন তিনি

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : ওয়াকাইয়ামা শহরের উন্মুক্ত এক ভেন্যুতে বক্তব্য দেওয়ার সময় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা জাতীয় একটি বস্তু নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানায়, বস্তুটি ছোড়ার পর করার পর ‘বিস্ফোরণের’ শব্দ শোনা যায়, তবে কিশিদা নিরাপদ ও অক্ষত আছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলে, বস্তুটি ‘স্মোক বোমা’ অর্থাৎ, ধোয়া সৃষ্টিকারী বোমা ছিল। নিক্ষেপের পর সেটি বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পরপরই কিশিদাকে অন্য একটি স্থানে সরিয়ে নেওয়া হয় ও সেখানে তাকে কঠোর নিরাপত্তায় রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকেই সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

টুইটারে পোস্ট করা এনএইচকের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের শব্দ শোনার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন ভয়ে এদিক-ওদিক দৌঁড়ে পালাচ্ছে। সেখান থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়ে। পুলিশ কর্মকর্তারা ওই সন্দেহভাজন ব্যক্তিকে মাটিতে চেপে ধরে রাখেন ও পরে সেখান থেকে তুলে নিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, কিশিদার দিকে যে বস্তুটি ছুড়ে মারা হয়েছে, সেটি ছোট পাইপের মতো রূপালি একটি বস্তু। জাপানি বার্তা সংস্থা কিয়োদো বলে, প্রধানমন্ত্রীর দিকে স্মোক বোমার মতো কিছু একটা ছুড়ে মারা হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলে, কিশিদা ওয়াকাইয়ামার সাইকাজাকি মাছ বন্দর পরিদর্শন করার পর বক্তব্য দেওয়ার সময় এসব ঘটনা ঘটে। ওয়াকাইয়ামা জেলার আসনে জাপানের প্রতিনিধি পরিষদের উপনির্বাচনে নিজ দলীয় প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন কিশিদা।

ওয়াকাইয়ামার সিটি কাউন্সিলের এক সদস্য বলেন, আমার সামনে দুই মিটারের মধ্যে নলাকার রূপালী একটি বস্তু উড়ে এসে পড়ে, এর পরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই সবাই ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে শুরু করে।

অন্য এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি একটি ‘রূপালী নলাকার বস্তু’ দেখেছেন আর সেটি ‘ছুড়ে মারার পর কিছুক্ষণ পরে ছিল, তারপর বড় ধরনের একটি শব্দ শোনা যায়’।

কিশিদার লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য হিরোশি মরিয়ামা বলেন, গণতন্ত্রের ভিত্তি গঠনকারী নির্বাচনী প্রচারণার মাঝখানে এমন একটি ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। এটি ক্ষমার অযোগ্য নৃশংসতা।

জাপানে সহিংস আক্রমণ অত্যন্ত বিরল। তবে সাম্প্রতিক সময়ে দেশটির রাজনীতিবিদদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত বছর প্রচারণার পথে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়। সূত্র: বিবিসি

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page