September 25, 2026, 1:21 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

জাপান ও ফিলিপাইনের নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় ফোনালাপ করবেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোসের মুখপাত্র রোববার জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ভোরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং মার্কোসের সাথে ত্রিপক্ষীয় ফোনালাপ করবেন।

তিন নেতা পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক বিষয় এবং সাম্প্রতিক আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্টের মুখপাত্র সিজার শ্যাভেজ এক বিবৃতিতে বলেছেন, রোববার এই ফোনালাপ হওয়ার কথা ছিল, তবে লস অ্যাঞ্জেলেসের দাবানলের কারণে তা স্থগিত করা হয়।

ম্যানিলা থেকে এএফপি এ খবর জানায়।

বিতর্কিত দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে চীনের প্রচেষ্টা বানচাল করার লক্ষ্যে তিনটি দেশ নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে।

বাইডেন এর আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ার দাবানলের ওপর নজর রাখতে ৯ থেকে ১২ জানুয়ারি তার নির্ধারিত ইতালি সফর বাতিল করেন।

আগামী ২০ জানুয়ারি তার মেয়াদ শেষ হবে এবং ডোনাল্ড ট্রাম্প পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page