April 10, 2026, 11:51 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার তীব্র নিন্দা জানালো ইরান : ‘যুদ্ধাপরাধ করে যাচ্ছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজার উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলের পৈশাচিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। গতকাল (মঙ্গলবার) বিকেলে চালানো ওই পাশবিক হামলায় অন্তত ৪০০ ফিলিস্তিনি হতাহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু।

ওই হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, “ইহুদিবাদী সরকারের যুদ্ধাপরাধের লম্বা তালিকায় জাবালিয়ার গণহত্যা আরেকটি কালো অধ্যায়ের সূচনা করল।”

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইয়াদ আল-বাজুম বলেছেন, মঙ্গলবার জাবালিয়ার আবাসিক ভবনগুলোর ওপর আমেরিকায় তৈরি শক্তিশালী বোমা দিয়ে আঘাত হানা হয়। ওই ভয়াবহ হামলায় গোটা আবাসিক কমপ্লেক্সটি মাটির সঙ্গে মিশে যায় বলে তিনি জানান।

বাজুম বলেন, তীব্র ঘনবসতিপূর্ণ এসব ভবনে শত শত ফিলিস্তিনি বসবাস করতেন। ওই পাশবিক হামলাকে গাজা উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসনের সর্বশেষ গণহত্যা বলে উল্লেখ করেন।  গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ‘দেরি হয়ে যাওয়ার আগেই’ ইসরাইলকে থামানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ওই উপত্যকার উপর ভয়াবহ ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৮,৬০০ ফিলিস্তিনি নিহত এবং ২৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো ইসরাইলি হামলায় হতাহতদের এ পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page