October 1, 2026, 5:13 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

জামায়াতকে শান্তিপূর্ণ কর্মকাণ্ড করতে পারে কিনা তা দেখতে  একটা সুযোগ দেয়া হয়েছে : ফারুক খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান বলেছেন, জামায়েত ইসলাম বাংলাদেশের একটি রাজনৈতিক দল, যদিও নির্বাচনের জন্য তাদের নিবন্ধন নেই। সামনে নির্বাচন। তাই জামায়েত ইসলামকে একটি সুযোগ দেয়া হয়েছে। তারা শান্তিপূর্ণ কর্মকাণ্ড করতে পারে কিনা।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে  সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ফারুক খান আরও বলেছেন, বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে উৎসাহ রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে ও বাইরে কিছু অপশক্তি নির্বাচনকে ঘিরে অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনের আগে বাংলাদেশের মানুষ নিজেদেরকে সু-সংগঠিত করবে এবং নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবেন।

এর আগে মুহাম্মদ ফারুক খান এমপির নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা জাতির পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কেন্দ্রীয় যুবলীগসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তারা সেখানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় পবিত্র ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কার্যনির্বাহী সংসদ সদস্য আনোয়ার হোসেন সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি.এম. সাহাবউদ্দিন আজমসহ দলীয় ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page