April 6, 2026, 10:06 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

জামায়াতের সঙ্গে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য হাসপাতালে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর মালিবাগে মৌচাক মার্কেটের পাশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত পুলিশ সদস্যরা হলেন- শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান (এসি নিউমার্কেট জোন), মো. বায়েজীদুর রহমান (এসি রমনা জোন), এসআই শহীদুল ওসমান মাসুম (রমনা থানা), এসআই সুবীর কুমার কর্মকার (রমনা থানা), এসআই হাবিবুর রহমান (রমনা থানা), এসআই মোহাইমিনুল হাসান (রমনা থানা), এএসআই কবির হোসেন (রমনা থানা), এএসআই মো. ফিরোজ মিয়া (রমনা থানা), কনস্টেবল সৌরভ নাথ (পিওএম পূর্ব) ও কনস্টেবল সাদী মোহাম্মদ (পিওএম পূর্ব)।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, মৌচাকে জামায়াতের গণমিছিলে বাধা দেওয়ায় সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার দুপুর ২টার দিকে মগবাজার থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় জামায়াত নেতাকর্মীরা কিছুটা পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে।

এসময় পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য রমনা থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page